খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

একজন ফুটবল কোচ।

মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক

বললেন,

‘ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ

চেয়ারে বসে থাকেন। হঠাৎ

লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন,

লাফালাফি করেন, হাত-

পা ছোড়াছুড়ি করেন।

কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই

ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’

পেছন থেকে এক ছাত্র বলল,

:

‘তিনি নিশ্চয়ই

একজন ফুটবল কোচ।’

খেলা

আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে:

বেকারদের খেলা: বাস্কেটবল।

শ্রমিকদের খেলা: ফুটবল।

ফোরম্যানদের খেলা: বেসবল।

ম্যানেজারদের খেলা: টেনিস।

সিইওদের খেলা: গলফ।

সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট।

স্বর্গে ক্রিকেট খেলা

- হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়?
- অবশ্যই হয়। আমি স্বপ্নে গতকালই তো দেখলাম, স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে। আর আগামী পরশুতো তুই ব্যাট করছিস।

অফিস করতেই পারবে না

১ম বন্ধু : জানিস, আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না।
২য় বন্ধু : তাই নাকি? তোর বাবা বুঝি বড় অফিসার?
১ম বন্ধু : আমার বাবা অফিসের দারোয়ান।

ছোটবেলার কাহিনী

১ম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম।
২য় বন্ধু : বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মরে গিয়েছিলি?
১ম বন্ধু : কী জানি! ছোটবেলার কাহিনী কি আর এখন মনে আছে?

গাধাটা কোথায় আছে

এক ধোপার গাধা হারিযে গেছে । খুজতে খুজতে সারা দিন পার হয়ে গেছে।বিকেলে ধোপা এক গাছের উপর উঠে চারি দিকে তাকিয়ে খোজার চেষ্টা করছে ।এমন সময় দুজন প্রেমিক প্রেমিকা এসে গাছের নিচে বসলো। প্রেমিক প্রেমিকাকে বলছে, ডার্লিং তোমার চোখে চোখ রেখে আমি গোটা দুনিয়াই দেখতে পাই ।
একথা শুনে ধোপা গাছ থেকে ধপাস করে লাফ দিয় নেমে হাত জোর করে বললো ঐ চোখের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া গাধাটা কোথায় আছে বেলে দিন না প্লিজজজজজজজজজজজজ

কবর দিব নাকি পুড়িয়ে ফেলব

একজন মানুষকে টেলিগ্রাম করা হলঃ বউ মারা গেছে, কবর দিব নাকি পুড়িয়ে ফেলব?
সেই মানুষ সাথে সাথে উত্তর পাঠালঃ কোন রিস্ক নেবার দরকার নাই; প্রথমে পোড়ান, তারপর সেই ছাই কবর দিন।

মহিলাদের শাষন কর্তা পুরুষ

প্রগতিশীল বর (দোকানের সেলস্ গার্লকে): আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম “মহিলাদের শাষন কর্তা পুরুষ”?
সেলস্ গার্লঃ স্যার, আষাঢ়ে গল্পের বই ৩/২ নং সেকশনে পাবেন।

অপরাধের শাস্তি

প্রশ্নঃ আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না?
উত্তরঃ কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারই দেওয়া যায়।

সামান্য টাকা-পয়সা

দুই-বন্ধু জুয়া খেলছে।একজন প্রস্তাব দিল–নে,বউ
হারাহারি খেলব।
দ্বিতীয়জন বিরস বদনে বলল–তার সাথে দামী কিছু মানে সামান্য টাকা-পয়সাও বাজী রাখা
যাক।

তিন বন্ধু ও দৈত্য

৩ বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিলো । এমন সময় হঠাং সাগরে ঢেউ উঠলো ।কোন রকমে বন্ধু ৩ জন এক অজানা দীপে এসে পৌছুলো । এমন সময় তারা দেখতে পেলো দীপে একটি প্রদিপ পরে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘশতেই প্রদীপ থেকে একটি জ্বিন বের হয়ে বল্ল আমি আপনাদের প্রতেএকের একটি করে ইচ্ছা পূরন করব।প্রতেএকে জার জার ইচ্ছার কথা বলুন।
১নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় ইন্ডিয়া থাকে তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে ইন্ডিয়া চলে গেলো ।
২নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় বাংলাদেশে থাকে আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে ২য় বন্ধু চলে গেলো তার দেশে।
এবার ৩য় বন্ধুর পালা ।তার ইচ্ছার কথা জানতে চাইলে সে একটু ভেবে উত্তর দিলো :আমার আত্মীয় বলতে কেউ নেই কেবল ঐ ২ বন্ধুই আছে তাই দয়া করে তাদের আমার কাছে ফিরিয়ে দিন।বলার সাথে সাথে দুই বন্ধু আবার দীপে ফিরে আসলো ।

মেয়ে হয়েছে

ডাক্তার: কনগ্রাচুলেশন! মেয়ে হয়েছে….
শ্বাশুড়ী: এতো দিন পরে হলো তাও আবার মেয়ে?
বউ: তাও তো হয়েছে…. আপনার ছেলের আশায় থাকলে তাও হতো না।